সভাপতির বাণী
মানব জীবনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন ও অগ্রগতি কল্পনাতীত। আমাদের প্রিয় এই বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যই ছিল সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং একটি সু-শিক্ষিত,নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরি করা। আজ অত্যন্ত আনন্দের সাথে বলছি যে, প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি শিক্ষাক্ষেত্রে উল্লেখ যোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রতি বছর আমাদের শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় সাফল্য অর্জন করেছে, পাশাপাশি খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও কৃতিত্ব দেখাচ্ছে। আমি সকল শিক্ষক,শিক্ষার্থীর উজ্বল ভবিষ্যৎ কামনা করছি।