প্রতিষ্ঠান পরিচিতি

রাজশাহী জেলার চারঘাট উপজেলার অন্তর্গত ১ নং ইউসুফপুর ইউনিয়নের চৌমহনী বাজারস্থ আশেপাশের নিকটবর্তী এলাকার নারী শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে কতিপয় শিক্ষিত ব্যক্তিবর্গের উদ্যোগে ১৯৯০ ইং সালে “চৌমহনী বেগম জায়েদা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠিত হয়। শুরুতে ৬জন শিক্ষক ও ৫০ জন ছাত্রী নিয়ে বেড়া ঘরে ৮ম শ্রেণি পর্যনত্ম পাঠদান শুরু হয়। ধীরে ধীরে বিদ্যালয়টি অগ্রসর হয়ে আজ এটি একটি সু-প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে এখানে প্রায় ৩২০ জন ছাত্রী ও ১১ জন দক্ষ শিক্ষক ও ৪ জন কর্মচারী রয়েছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডেও সাফল্যের স্বাক্ষর রাখছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আগামী দিনে একটি বিজ্ঞান ভবন ও আধুৃনিক কম্পিউটার ল্যাব নির্মাণের চেষ্টা অব্যাহত রয়েছে।

Scroll to Top